• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৫, গুরুতর ৩

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে পৌরসভার তালতলা নামক স্থানে ফুলপুরগামী একটি সিএনজি (ময়মনসিংহ- ১১- ১৭৮৭)-কে শেরপুরগামী সিমান্ত পরিবহনের (ঢাকা মেট্রো -ব ১২-১১৪৮) একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও তিন মহিলাসহ ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী ও ফুলপুর থানার এসআই হাবিবসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে এলাকাবাসীর দাবি স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আহতরা হলেন, ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে আনোয়ার হোসেন সুমন (৩৫), সদর ইউনিয়নের আলোকদী গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী ফাতেমা আক্তার লিজা, শালিকাকান্দা গ্রামের সরকার বাড়ির মতিউর রহমানের স্ত্রী হাসি আক্তার (৩৫), শেরপুরের নকলার নৃপেন্দ্র চন্দ্র শীলের ছেলে নন্দন চন্দ্র শীল (৫০) ও শেরপুরের সিংহেরপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ফরিদ আহমেদ (৪০)। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা