• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসায় খতমে কুরআন ও খতমে বুখারী শরীফ উপলক্ষে আজিমুশ্বান ইসলামী সম্মেলন ২০২৬ মাদরাসা প্রাঙ্গণে ৮ জানুয়ারি সকাল ১০টায় শুরু হবে।
এতে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। তাদের মধ্যে কয়েকজন হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর জামিয়া রহমানিয়া আরাবিয়ার শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা সাজিদুর রহমান, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ, রামপুরা, ঢাকা-এর খতীব শায়খুল হাদীস আল্লামা আব্দুল বাসিত খান সিরাজী, মাওলানা ফয়জুল্লাহ নোমানী, মাওলানা তাজ উদ্দিন আল হামিদী, মাওলানা এনামুল হক আইয়ুবী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, পাকিস্তানের আল্লামা হাবিবুল্লাহ আরমানী, আওলাদে রাসূল সৈয়দ ইয়াকুব আল মাদানী, ভারত, আল্লামা ইসমাইল বুখারী কাশিয়ানী, মাওলানা উবায়দুল্লাহ হুজাইফী, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ  খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ প্রমুখ। জামিয়ার সভাপতি আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন চৌধুরী ও মুহতামিম মুফতি এনামুল হাসান সকলকে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দো-জাহানের কামিয়াবি হাসিল করার জন্য আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা