• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে গোদারিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা দেলোয়ার হোসেন আকন্দ আর নেই

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে জামিয়া মাদানিয়া দারুল উলূম  গোদারিয়া মাদরাসার সাবেক মুহতামিম, চরখরিচা মাদরাসার সাবেক মুহাদ্দিস ময়মনসিংহ-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দের ছোট ভাই মাওলানা দেলোয়ার হোসেন আকন্দ আর নেই। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

হুজুর অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। ২০০১ সনের  আমি যখন জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকায় বাংলা বিভাগে শিক্ষকতা করতাম তিনি তখন ওই মাদরাসায় দাওরার ছাত্র ছিলেন। বছর দুয়েক আগে যখন রমজানে ১ চিল্লার জন্য চাঁদপুরের কচুয়াতে তাবলীগে গিয়েছিলাম তিনি তখন আমাদের শেরপুর রোডে বাইতুন নূর জামে মসজিদে খতীবের দায়িত্ব পালন করেছেন। এর আগে সাহাপুর ছোট কুড়েরপাড় জামে মসজিদের ইমাম ছিলেন তিনি। জাযাকাল্লাহু আহসানাল জাযা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ। হুজুর দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আল্লাহ তায়ালা উনার পরিবারের সদস্যদের এ শোক সইবার তাওফীক দান করুক। উনার নামাজে জানাজা আজ শনিবার  বাদ মাগরিব উনার গ্রামের বাড়ি মাটিচাপুরে অনুষ্ঠিত হবে। সকলেই আমন্ত্রিত। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা