• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করে তাদের ত্যাগের মর্যাদা দিতে হবে — প্রিন্স

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করে তাদের ত্যাগের মর্যাদা দিতে হবে। শিমুলদের সাহসিকতা ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত শিমুলকে তার বাসায় দেখতে গিয়ে তিনি একথা বলেন। শিমুল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব ধারা গ্রামের সুলতান মিয়ার পুত্র। সে ঢাকার মীরপুর এলাকায় থাকতো।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অংশ নিলে তার পায়ে গুলি লাগে। পঙ্গু প্রায় শিমুল চিকিৎসাধীন অবস্থায় বাসায় আছেন। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) তাকে দেখতে যান এই নেতা।

শিমুলের বাসা থেকে ফিরে তিনি তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র গণ বিপ্লবে হালুয়াঘাটের পূর্ব ধারা নিবাসী সুলতান মিয়ার ছেলে ঢাকায় মিরপুরে পুলিশের গুলিতে আহত শিমুল আহমেদকে আজ দেখতে গিয়েছিলাম ঢাকায় তাদের বাসায়। তার পায়ে গুলি লেগেছিল। পাটি পঙ্গু হবার উপক্রম। আল্লাহ রাব্বুল আলামিন শিমুলকে দ্রুত সুস্থ করে দেন এই মুনাজাত করি। শিমুলদের সাহসিকতা, ত্যাগে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করে তাদের ত্যাগের মর্যাদা দিতে হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা