মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাৎবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩০ মে) বিকালে মিজান অটো রাইস মিল প্রাঙ্গণে তারাকান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল হেকিম মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা বিএনপি নেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার ও শামসুল হুদা, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, তারাকান্দা উপজেলা বিএনপি নেতা শামিম তালুকদার, আসাদুজ্জামান আসাদ, রাকিব তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, তারাকান্দা উপজেলা ছাত্রদলে আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমুখ।