• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে কৃষক দল নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় যুবদল নেতাকে দায়ী করার প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাবেক এমপি কেন্দ্রীয় কৃষক দল নেতা এড. আবুল বাসার আকন্দের গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুনকে দায়ী করে বক্তব্য দিলে মিঠুন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ইশার নামাজের পর মিঠুনের নেতৃত্বে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিঠুন বলেন, ‘আমি গভীর দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, রিক্সা মার্কায় ভোট চাওয়া কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি জনাব আবুল বাসার আকন্দ দলের নীতি ও আদর্শের পরিপন্থী ভূমিকা নিয়েছেন।
সম্প্রতি কে বা কারা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার জন্য সেই ঘটনার সাথে আমার নাম জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।
আমি স্পষ্টভাবে জানাচ্ছি—এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা