• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

যারা আমাকে মহব্বত করেন অপচয় না করে একটি ফুল দিলেই হবে — নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাবিব

Reporter Name / ১৩৯ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

মো.  আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বলেছেন, যারা আমাকে ভালবাসেন মহব্বত করেন তারা এত টাকা খরচ করে এতবড় ফুলের ডালা না দিয়ে আমাকে শুধু একটা ফুল দিলেই হবে।

 

২০ মে সন্ধ্যায়  এ ব্যাপারে তিনি তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন,

‘প্রিয় ফুলপুরবাসী ও আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

আসসালামু আলাইকুম।

একটি নিবেদন :

আপনারা যারা আমাকে মনের মাধুরী মিশিয়ে ভালবাসেন মহব্বত করেন, ফুলেল শুভেচ্ছা জানাতে চান; তারা দয়া করে যে কোন একটি ফুল দিলেই হবে। এতবড় তোড়ার প্রয়োজন নেই। কেননা, এতে অনেক খরচ। আমার দৃষ্টিতে এগুলো অপচয়। যে হারে আমাকে ফুল দেওয়া হচ্ছে, অনুমান করলাম এতে আমার প্রিয় মানুষগুলোর অনেক ব্যয় হচ্ছে। অথচ একটু পরেই এ ফুলের তোড়াটি আর থাকছে না। নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো। এছাড়া পরবর্তীতে এগুলোর প্রয়োজনও আর  আমার পড়ছে না। কাজেই যারা আমাকে ভালবাসেন, একান্ত দিতেই চান, শুধু একটি ফুল দিলেই চলবে।

তাছাড়া এটা একটা বিদেশী কালচারও বটে। মনে মনে আমার একটা ইচ্ছে ছিল, জীবনে কখনো এমন পরিস্থিতি হলে, আমি তোড়া না নিয়ে একটি ফুল নিবো।

আজ সেই পরিস্থিতি এসেছে। তাই কথাগুলো বললাম। যদিও শুরুতে খেয়াল করা হয়নি। সবাই ভাল থাকুন। আল্লাহ সহায়।

ধন্যবাদান্তে — অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান

বর্তমান উপজেলা চেয়ারম্যান, ফুলপুর, ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা