• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা ও বনভোজন

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক এলাকায় সামিয়ানা টানিয়ে ওখানে বনভোজনের আয়োজন করা হয়। মাসিক সমন্বয় সভার আয়োজন করে ময়মনসিংহ সিভিল সার্জন অফিস এবং ফুলপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ উহা বাস্তবায়ন করে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। এসময় ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, তারাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত, ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ, ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান কবির, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ, ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী ও গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাসের ইকবালসহ জেলার ১৩টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এছাড়া ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ সিভিল সার্জন অফিস ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি কর্মকর্তা, ১৩টি উপজেলার এমটি (ইপিআই), পরিসংখ্যানবিদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম সিয়াম। এসময় স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সূচক বিষয়ে আলোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করাসহ এতে উন্নত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।


সমন্বয় সভাশেষে অতিথিরা সবাই বনভোজনে অংশ নেন। এছাড়া ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আকবর আলী আহসান, মেয়র মি. শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, জেলা স্যানেটারী ইন্সপেক্টর, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর, সুশীল সমাজের সদস্যবৃন্দ প্রমুখ বনভোজনে অংশ নেন।

অতিথিদের পক্ষ থেকে সুন্দর আয়োজনের জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীরকে ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা