• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ২৪ হাজার লিটার ডিজেল-পেট্রোল জব্দ বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে — মোতাহার হোসেন তালুকদার মহান স্বাধীনতা দিবসে ফুলপুরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ২৬ মার্চে ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে লোমহর্ষক দুর্ঘটনা, ২৩ জনের লাশ উদ্ধার বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমনটি দেখেছি (পর্ব-৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি

ফুলপুরে হাডুডু খেলায় পোয়াভাগকে হারিয়ে ফুলপুর নুপুর ডেকোরেশন বিজয়ী

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার (২২ মার্চ) বিকাল ৪টায় যুব সমাজের উদ্যোগে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ভাটপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। এতে শেরপুর জেলার নকলার পোয়াভাগ মালিক প্রবাসী দল ও ফুলপুর নুপুর ডেকোরেশন দল অংশ নেয়। পরে তুমুল প্রতিযোগিতার পর পোয়াভাগ পায় ৫ পয়েন্ট আর ফুলপুর নুপুর ডেকোরেশন আরও ৩ পয়েন্ট বেশি (৮) পেয়ে ফুলপুর নুপুর ডেকোরেশন বিজয়ী হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ। বিশেষ অতিথি ময়মনসিংহ মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হাসান সুজন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার পুরস্কার হিসেবে হিরো মোটরসাইকেল প্রদান করা হয়।

ভাটপাড়া যুব সমাজের সভাপতি মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে আয়োজিত হাডুডু খেলায় সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল মোতালেব, আলহাজ্ব ইদ্রিস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন, ভাটপাড়া গ্রামের যুব সমাজের সহ-সভাপতি আনিসুর রহমান। রেফারির দায়িত্ব পালন করেন, যুব সমাজের সাধারণ সম্পাদক সদর আলী ও সার্বিক সহযোগিতায় ছিলেন জুয়েল মিয়া। খেলায় হাজারো দর্শকের সমাগম ঘটে। খেলা শুরু হওয়ার আগেই চতুর্দিকে টইটুম্বুর ভরে যায় মাঠ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রাম নয় শুধু বিভিন্ন উপজেলা থেকে ক্রীড়া প্রেমীরা এসে যোগ দেন। এলাকায় আনন্দ উল্লাস ও খুশির জোয়ার নেমে আসে। ফূর্তিতে মেতে ওঠেছিল পোলা, বুড়া সবাই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা