• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলেন, সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন। তাদেরকে সফল করতে তাদের অধিকার সংরক্ষণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য বিষয়ে সভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। এর আগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা নারীদের সফলতার বিভিন্ন দিক তুলে ধরে তাদেরকে উদ্বুদ্ধ করে বলেন, আমি স্বাবলম্বী উন্নয়ন ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে ১০০ জন মহিলা উপস্থিত ছিলেন। তারা সবাই কৃষি কাজের সাথে জড়িত। ঘরের কাজের পাশাপাশি তারা তাদের স্বামীর অনুপস্থিতিতে জমি চাষাবাদ করেন। ওই প্রোগ্রামে মহিলাদের বক্তব্য ও তাদের কাজের বিবরণ শুনে মুগ্ধ হয়েছিলাম। এতে স্পষ্ট হয়েছে যে, আমাদের সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে। মহিলারা এখন উপজেলায় কৃষি অফিসসহ কোন অফিস কোন জায়গায় আছে তা তারা চিনেন। আমরা আরও মহিলাদেরকে ডিজিটাল পরিবর্তনের দিকে নিয়ে আসবো। উপস্থিত সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে অবহেলা করবেন না; পড়াশোনা করাবেন। তাদেরকে সফল করতে ও তাদের অধিকার সংরক্ষণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা পাট কর্মকর্তা চম্পা কলি প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা