• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ফুলপুরের বালিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি সিরাজুম মুনির রিফাত বলেছেন, ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে, বিশ্বাস করে তাহলে আমি ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো। আজ শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় শেরপুর রোডে অবস্থিত হাজী কমিউনিটি সেন্টারে ‘জনকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা’ বিষয়ে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতারপূর্ব সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি আয়োজন। এসময় অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা সমাজের বিবেক। সমাজের দর্পণ। আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেন। মানুষের কথা তুলে ধরেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন।
তিনি আরও বলেন, একটি সচেতন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো- মানুষের সাথে কিভাবে ভালোবাসা করা যায় এ বিষয়ে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করা। কেননা, মানুষের ভালোবাসাই হলো সবচেয়ে বড় শক্তি।
এরপর তিনি তার স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো- আমাদের প্রিয় ফুলপুর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও শিক্ষা বান্ধব উপজেলায় পরিণত করতে চাই। আমি এমন একটি ফুলপুর দেখতে চাই, যেখানে শিক্ষার মান থাকবে উন্নত, তরুণদের জন্য থাকবে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সুবিধা, স্বাস্থ্যসেবা থাকবে সকলের জন্য সহজতর। শুধু তাই নয়, পরিবেশ থাকবে সুন্দর ও পরিচ্ছন্ন এবং মানুষ পাবে নিরাপত্তা ও জীবনযাপনের নিরাপদ ব্যবস্থা।
তিনি আরও বলেন, এ স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব এবং জনগণের সার্বিক সহযোগিতা।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজ আমি আপনাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এ কথার পর তিনি তার আসল কথা বলেন। তিনি বলেন, ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে, আমাকে যদি বিশ্বাস করে এবং যদি আপনাদের সকলের সহযোগিতা পাই তাহলে ভবিষ্যতে আমি ফুলপুর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মানুষ যদি আমাকে চায়, তাহলে সুখেদুখে সবসময় আমি তাদের পাশে থাকবো। তাদের দায়িত্ব নিব। মানুষের উন্নয়নের জন্য কাজ করবো। আমার ব্যক্তিগত স্বার্থে নয় বরং মানুষকে সেবাদানের লক্ষ্যেই কাজ করবো। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে মানুষের মতামতকে গুরুত্ব দিব।
সাংবাদিকদের ভাই সম্বোধন করে তিনি আরও বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবসময় সত্য তুলে ধরবেন। ভালো কাজকে উৎসাহিত করবেন। আপনারা চাইলে আপনাদের কলম একটি সমাজকে বদলে দিতে পারে। আনতে পারে অনেক পরিবর্তন। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও সকলের সহযোগিতা চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা শেষ করেন। সবশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শীর্ষ সাংবাদিকবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা