• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে মোতাহার নেতৃত্বাধীন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বাধীন ফুলপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় এ উপলক্ষে পৌরসভার দিউ বালিয়া মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়।

মিছিলটি ফুলপুর হাসপাতাল, কলেজ রোড মোড়, আমুয়াকান্দা ব্রিজ, বাসস্ট্যান্ড ও গোল চত্বর হয়ে উপজেলা পরিষদ গেট পর্যন্ত যায়। সেখান থেকে ফিরে গোল চত্বর এলাকায় এসে একটি পথসভায় মিলিত হয়।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে আসা যুবদলের নেতাকর্মীরা যোগ দেন। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান, উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা এনামুল হক বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি নেতা মাহবুবুর রহমান মোস্তফা, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, বিএনপি নেতা ডাঃ শাহীন, উপজেলা বিএনপির নুমান আকন্দ, উপজেলা যুবদলের শাহজাহান সিরাজ, আরিফুল ইসলাম, শাহজাহান ডিকে, শাহজাহান নার্সারি, জাকারিয়া পারভেজ, পৌর যুবদলের, আজহারুল হক তুলা, সুমন, ফোজায়েল, আহাদ, মাসুদ, ইমন, হাইয়ুল, রফিকুল, জামাল, স্বাধীন, সারোয়ার, হাবিবুর রহমান হাবি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সোজা উদ্দৌলা সুজা, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা