• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেছেন, যুবকদেরকে স্বাবলম্বী করতে ফুলপুর-তারাকান্দায় কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ। তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন ও সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে ইফতার পূর্ব সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, যুবকদেরকে কর্মময় বানাতে হবে। এদের কর্ম শিক্ষা দিতে হবে। চাকরির ব্যবস্থা করতে হবে। যে কোনোভাবে এদেরকে কর্মজীবী বানাতে হবে। যুবকরা যদি কর্মজীবী না হয় তাহলে এদেশ স্বাবলম্বী হবে না।
তিনি বলেন, আমার মনের মধ্যে একটা স্বপ্ন আছে। আমি হয়তো অল্প সময়ের মধ্যেই ফুলপুর তারাকান্দায় একটা কারিগরি ইনস্টিটিউট গড়ে তুলবো। যেখানে ছেলেমেয়েরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিবে। ট্রেনিং নিয়ে তারা কমপক্ষে যে কোন একটা বিষয়ে যোগ্যতাসম্পন্ন হবে। তারপর তাকে বিদেশে পাঠানো হবে। আমাদের দেশ থেকে অনেকেই সৌদি আরবে যায় বা বিদেশে যায়। ট্রেনিং ছাড়া যদি কেউ বিদেশে যায় তাহলে তারা ৫/৭শ রিয়াল বেতন পায়। ওটা দিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে বাড়িতে পাঠাতে পারে না। ফলে সংসার চলে না। কিন্তু ওই ছেলেটি যদি ট্রেনিং নিয়ে টাইলস মিস্ত্রি বা কারেন্টের মিস্ত্রি হয়ে বা গাড়ি মেরামতের মিস্ত্রিসহ যে কোন একটা মিস্ত্রি হয়ে যেতো তাহলে সে ৪/৫ হাজার রিয়াল পেতো। ওভার টাইমসহ ৬/৭ হাজার রিয়াল পেতো। এতে তার ও তার মা-বাবার সংসার ভালো চলতো। সবকিছু সে সুন্দরভাবে করতে পারতো। উপস্থিত ভদ্রমন্ডলির প্রতি দৃষ্টি আকর্ষণ করে এসময় তিনি বলেন, এজন্য আমি আপনাদের সহযোগিতা চাইবো। এখানে অনেক ভালো ভালো মাস্টার সাহেবরা আছেন। উনারা মানুষ গড়ার কারিগর। উনাদের সহযোগিতা নিয়ে যেটা করলে ভাল হয় আমরা সেটাই করবো। আপনারা বুদ্ধি পরামর্শ দিয়েন। আমরা সেভাবে কাজ করবো, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা