অনলাইন ডেস্ক :
হেমায়েতপুরে উলামা ও সালেকীনদের খাস মজলিস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বাদ মাগরিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর মারকাযুত তারবিয়াহতে এ মজলিস অনুষ্ঠিত হয়। এতে বাদ মাগরিব বয়ান পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
এসময় মানবতার ফেরিওয়ালা মাওলানা গাজী ইয়াকুব, মুফতী লুৎফুর রহমান ফরাজী, মুফতি আমজাদ হোসাইন আশরাফী, মুফতি আরিফ জাব্বার কাসেমী ও মাওলানা মুহাম্মদ ইসমাঈল বোখারী কাশিয়ানীসহ দেশবরেণ্য জনপ্রিয় আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন।
* তথ্য ও ছবি অনলাইন থেকে নেওয়া।