• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Headline
৭দিন ধরে একা ফ্ল্যাটে মরে পড়েছিল মা, খোঁজ খবর নেয়নি উচ্চ শিক্ষিত সচিব ছেলেরা হালুয়াঘাটে আধা কিলোমিটার কাঁচা রাস্তা পাকা না করায় ভোগান্তি ফেনীতে ১৩ পারার হাফেজ সাঈদের পানিতে ডুবে মৃত্যু তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু ফুলপুরে ঈদ উপলক্ষে রশি টানাটানি খেলা তারাকান্দায় বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ফুলপুরে সিএনজি ও বাসভাড়া নিয়ন্ত্রণে অভিযান জাহান্নাম থেকে মুক্তির ১৫ টি অসাধারণ হাদীস  একের পর এক কাজ নিয়েই থাকেন ফুলপুর এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম ফুলপুর গোল চত্বর সংলগ্ন শহীদ মিনার হতে আল হুমাইরা মহিলা মাদরাসা পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবি

ফুলপুরে সিএনজি ও বাসভাড়া নিয়ন্ত্রণে অভিযান

মোঃ আব্দুল মান্নান / ৪২ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে সিএনজি ও বাসভাড়া নিয়ন্ত্রণে রাখতে এক অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (১ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

এসময় সিএনজি ও বাস ভাড়া মনিটরিং করা হয় এবং যানজট হ্রাসে সিএনজি ও মাহেন্দ্রগুলোকে রাস্তার একপাশে সিঙ্গেল সারি করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম বলেন, ঈদশেষে যাত্রীরা যাতে কোন প্রকার হয়রানি ব্যতীত সুষ্ঠুভাবে কাজে ফিরতে পারে বাড়তি ভাড়া না নেওয়া হয় এজন্য অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ফুলপুর থানা পুলিশ ও ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম সিরাজুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা