অনলাইন ডেস্ক :
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলবিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ফিলিস্তিনের পক্ষে জোরালো প্রতিবাদ করেছেন। তিনি বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মত বিদ্যমান বাস্তবতা কেবল মুসলমানদের জন্য উদ্বেগের বিষয় নয় বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সকলকে দায়বদ্ধ করতে হবে।
ড. ইউনূস বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী ও শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।
রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূসের এ বক্তব্য শুনে ময়মনসিংহের মুফতী আব্দুল মালেক বলেন, ‘জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে জোরালো প্রতিবাদ করলেন প্রফেসর ইউনুস। মনটা ভরে গেল। আল্লাহ উনার মঙ্গল করুন। এমন বক্তব্যই আমরা আশা করেছিলাম।
ধন্যবাদ ডক্টর ইউনুস সাহেবকে।’