• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে মেধাবী ২০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এর আয়োজন করে। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ও ময়মনসিংহ মাধ্যমিক শিক্ষা অফিসের জেলা সহকারী পরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলাম।
পরে নির্বাচিত ২০ জন মেধাবী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়া এসএসসি ১০ হাজার করে ও এইচএসসির মেধাবী শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধরের উপস্থাপনায় পুরস্কারপ্রাপ্ত দুই শিক্ষাপ্রতিষ্ঠান ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও ছনধরা হাজী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়কে ৫ লাখ টাকা করে উন্নয়ন সহায়তা বরাদ্দ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা