• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্তার অভিযোগসহ গুরুতর আহত ৩ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

শেরপুরে সদ্য কারামুক্ত বিএনপি নেতাদের গলায় মালা পরিয়ে সংবর্ধনা দিলেন প্রিন্স

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :

শেরপুর সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সদ্য কারামুক্ত নেতাকর্মীদের গলায় মালা পরিয়ে সংবর্ধনা দিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ রবিবার (৭ এপ্রিল) বিকালে তিনি তাদের এ সংবর্ধনা প্রদান করেন। এতে নেতাকর্মীরা অনুপ্রাণিত ও দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে উৎসাহিত হন।

এরপর তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সবশেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর সভাপতিত্বে আরও  বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস  আলী মামুন, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, শেরপুর পৌর বিএনপির সভাপতি মামুনুর রশীদ পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে ২৫০ কারামুক্ত বিএনপি নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এতে তৃণমূলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা