আজ
|| ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শেরপুরে সদ্য কারামুক্ত বিএনপি নেতাদের গলায় মালা পরিয়ে সংবর্ধনা দিলেন প্রিন্স
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
শেরপুর সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সদ্য কারামুক্ত নেতাকর্মীদের গলায় মালা পরিয়ে সংবর্ধনা দিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ রবিবার (৭ এপ্রিল) বিকালে তিনি তাদের এ সংবর্ধনা প্রদান করেন। এতে নেতাকর্মীরা অনুপ্রাণিত ও দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে উৎসাহিত হন।
এরপর তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সবশেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, শেরপুর পৌর বিএনপির সভাপতি মামুনুর রশীদ পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে ২৫০ কারামুক্ত বিএনপি নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এতে তৃণমূলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.