• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
ফুলপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ফলোৎসব ২০২৬ উদযাপন ফুলপুরে ৯৫ পিস ইয়াবাসহ আটক ১, আর পলাতক ১ ফুলপুরে প্রকল্পের টাকা চেয়ারম্যানদের না দিয়ে পিআইও অফিসের কর্মীদের নিয়ে যাওয়ার অভিযোগ গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আজ ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ফুলপুরে পৌর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন গ্রেফতার ফুলপুরে গোয়ালঘর খালি করে ৫টি গরু চুরি, সর্বস্বান্ত খামারি লন্ডনে বৈশ্বিক শিক্ষা সম্মেলনে ভাষা শিক্ষাবিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করলেন ড. মাহমুদ বিন সাঈদ আশুরার দিনে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলি ফুলপুরে অসহায় মুচি ধীরেন্দ্রের পাশে দাঁড়ানোর আহ্বান ফুলপুরে শাক-সবজির বাজার এখনো চাঙা, বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল

ফুলপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ফলোৎসব ২০২৬ উদযাপন

মোঃ আব্দুল মান্নান / ৩২ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর সাহিত্য পরিষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ফলোৎসব-২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল পৌনে ৪টার দিকে ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি ও নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আকবর আলী আহসান।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদ নিগার সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আমিনুল হক, শরাফ উদ্দিন ফরাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, মিজানুর রহমান আকন্দ, নাজমুল হাসান রাজন, সেলিম রানা এবং সাংবাদিক জাহিদুল হক ইমনসহ সাহিত্যপ্রেমী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ফলোৎসবে অতিথিদের আম, জাম, কাঁঠাল, জামরুল, লিচু, লটকন, পেয়ারাসহ প্রায় ১০ থেকে ১২ প্রকার দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আকবর আলী আহসান বলেন, আমরা যাদের ভালোবাসি এবং যারা আমাদের ভালোবাসেন, তাদের অনেকেই আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এতে আমরা খুবই আনন্দিত। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ফলোৎসবের আয়োজন করেছি। আরও বেশি ফলের সমাহার ঘটানোর ইচ্ছা ছিল, তবে তা সম্ভব হয়নি। আমরা যে ফলগুলো পরিবেশন করেছি, সেগুলো ফরমালিনমুক্ত। সবাই নিশ্চিন্তে খাবেন, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এজন্য সাহিত্য চর্চার কোন বিকল্প নেই। খেলাধুলা, সাহিত্য চর্চা ও সুস্থ বিনোদনের প্রতি তাদেরকে আকৃষ্ট করতে পারলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।
আয়োজকরা জানান, সাহিত্যচর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ বাড়াতেই প্রতিবছরের মতো এবারও এ ফলোৎসবের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা