• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ২৪ হাজার লিটার ডিজেল-পেট্রোল জব্দ বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে — মোতাহার হোসেন তালুকদার মহান স্বাধীনতা দিবসে ফুলপুরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ২৬ মার্চে ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে লোমহর্ষক দুর্ঘটনা, ২৩ জনের লাশ উদ্ধার বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমনটি দেখেছি (পর্ব-৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি

শেরপুর রোডে অটোরিকশা ব্যবসায়ী আব্দুল বারেকের বাবা আর নেই

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোডে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদের মুসল্লি শেরপুর রোডে অটোরিকশা ব্যবসায়ী (বর্তমানে আনোয়ার খিলায় অটোরিকশা ব্যবসায়ী) রামভদ্রপুর নিবাসী মোঃ আব্দুল বারেকের বাবা মোঃ আব্দুল মালেক (৯০) আর নেই। তিনি শনিবার (২১ মার্চ) দিবাগত শেষ রাতে সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। বারেকের মা আরও প্রায় ১ যুগ আগে ইন্তেকাল করেছেন।
মৃত্যুর সময় তিনি ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনীসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ রবিবার (২২ মার্চ) বেলা আড়াইটায় উনার নামাজে জানাজা তাদের গ্রামের বাড়ি রামভদ্রপুরে অনুষ্ঠিত হয়েছে।

ফুলপুরের শেরপুর রোড এলাকা থেকে বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আমান, শাহজাহান আর্মি, আলী আকবর খোকন, বাবুল হাসান, আইয়ুব খান ও ইমাম মোঃ আব্দুল মান্নানসহ অনেকেই জানাজায় অংশ নেন। স্থানীয় পর্যায়ে ২নং রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রুকনুজ্জামান রুকনসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মরহুম আব্দুল মালেক সাহেব একজন দীনদার আল্লাহওয়ালা লোক ছিলেন। তিনি শেষ বয়সে অধিকাংশ সময় মসজিদেই কাটাতেন। তার কাছে কেউ টাকা পয়সা পাবে বলে জানা যায় না। বক্তব্যে সবাই মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
জানাজায় ইমামতি করেছেন মরহুমের ছেলে প্রাইমারি স্কুল টিচার আব্দুল জব্বার। সবশেষে উনাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা