• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ২৪ হাজার লিটার ডিজেল-পেট্রোল জব্দ বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে — মোতাহার হোসেন তালুকদার মহান স্বাধীনতা দিবসে ফুলপুরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ২৬ মার্চে ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে লোমহর্ষক দুর্ঘটনা, ২৩ জনের লাশ উদ্ধার বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমনটি দেখেছি (পর্ব-৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি

মহান স্বাধীনতা দিবসে ফুলপুরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ফুলপুর ও তারাকান্দায় পৃথক পৃথকভাবে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ প্রদর্শন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করা হয়।

এর আগে ভোরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। তারপর সকাল ৯টার দিকে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় কুরআন তেলাওয়াত ও মুনাজাত করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ। এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ওসি রাশেদুল হাসান, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক হাসান,

উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা