মোঃ আব্দুল মান্নান :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনিক দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা ও ব্যক্তির পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্ব প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুহাম্মাদুল্লাহর পক্ষ থেকে, তারপর ফুলপুর থানা প্রশাসন, ফুলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ফুলপুর আনসার ও ভিডিপি কার্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফুলপুর উপজেলা শাখা, পৌর শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলপুর উপজেলা শাখা, ফুলপুর উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ ছাত্রদল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আরিফুল ইসলাম আরিফ, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখা, পৌর শাখা ও অঙ্গ সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠন, অফিসার ইনচার্জ ফুলপুর থানা, ফুলপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা স্কাউট, ফুলপুর সাহিত্য পরিষদ, উপজেলা শিল্পকলা একাডেমি, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ, ফুলপুর কাজিয়াকান্দা কামিল (এমএ) মাদরাসা, ফুলপুর মহিলা কামিল (এমএ) মাদরাসা, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়, গ্রামাউস মডেল একাডেমি ও ফুলপুর সিটি স্কুলসহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যক্তির পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম, ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সহসভাপতি মাওলানা শামসুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর পৌর শাখার সভাপতি হাজী আব্দুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম হাফেজ ওলীউল্লাহ। এসময় একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের উপস্থাপনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রাতিষ্ঠানিক প্রধানগণসহ অনেকে উপস্থিত ছিলেন।