• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ২৪ হাজার লিটার ডিজেল-পেট্রোল জব্দ বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে — মোতাহার হোসেন তালুকদার মহান স্বাধীনতা দিবসে ফুলপুরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ২৬ মার্চে ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে লোমহর্ষক দুর্ঘটনা, ২৩ জনের লাশ উদ্ধার বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমনটি দেখেছি (পর্ব-৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি

ফুলপুরে ইত্তেহাদুল উলামা ওয়াল উম্মাহর উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ইত্তেহাদুল উলামা ওয়াল উম্মাহর উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ : ২৯ রমজান) বিকালে ফুলপুর মিনি স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী নজরুল ইসলাম উসমানপুরী দামাত বারাকাতুহুম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাতারের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম হাফেজ মাওলানা মুফতী নিয়ামাতুল্লাহ মাসরুর, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমাদুল হক তামিম, সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, পাউচকেয়ার ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ালিউল্লাহ মিঠু, দিউ ইসলামিয়া মহিলা মাদরাসার পরিচালক মুফতী ইখলাস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মাবরুরের ছোটভাই মুফতী নিয়ামাতুল্লাহ মাসরুরকে ও পাউচকেয়ার ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ালিউল্লাহ মিঠুকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া ফুলপুর আদর্শ মাদরাসার কৃতি শিক্ষার্থী সানাবিয়া (কাফিয়া) জামাতে বেফাক বোর্ডে ১৬তম স্থান অর্জন করায় মো: জাহিদুল ইসলামকে, বালিয়ার জামিয়াতুজ্জাহরা মহিলা মাদরাসার শিক্ষার্থী বেফাক বোর্ডে মুতাওয়াসসিতাহ (নাহবে মীর) জামাতে ১৭তম স্থান অর্জন করায় মোছা: উম্মে আয়মান লুবাবাকে, ক্বাসিমুল উলূম মাদরাসার শিক্ষার্থী তানযীম বোর্ডে হেদায়াতুন্নাহু জামাতে প্রথম স্থান অর্জন করায় মো: শরিফুল ইসলামকে, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত ফুলপুর -এর শিক্ষার্থী তানযীম বোর্ডে হেদায়াতুন্নাহু জামাতে চতুর্থ স্থান অর্জন করায় মোছা: নুসরাত জাহান নীলাকে, জামিয়া তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসার শিক্ষার্থী ইত্তেফাক বোর্ডে হেদায়াতুন্নাহু জামাতে প্রথম স্থান অর্জন করায় মোছা: শারমিন আক্তারকে, ফুলপুর আদর্শ মাদরাসার শিক্ষার্থী ইত্তেফাক বোর্ডে হেদায়াতুন্নাহু জামাতে জেলায় ষষ্ঠ স্থান অর্জন করায় জোবায়ের হোসেন তালুকদারকে ও ফুলপুর আদর্শ মাদরাসার শিক্ষার্থী ইত্তেফাক বোর্ডে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করায় মো: ফজলে রাব্বিকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মুফতী নজরুল ইসলাম দামাত বারাকাতুহুম।
সবশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা