• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ফুলপুরে প্রশাসনের হস্তক্ষেপে জলাবদ্ধতা সমস্যা নিরসন

মোঃ আব্দুল মান্নান / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামে তিলাটিয়া মাদরাসার সম্মুখ হতে রাংসা নদী পর্যন্ত পানি চলাচলের খাল মাটি ভরাটের মাধ্যমে বন্ধ করে দেওয়ায় সৃষ্ট জলাবদ্ধতা সমস্যা নিরসন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে খালটি উন্মুক্ত করার মাধ্যমে জলাবদ্ধতা সমস্যা নিরসন করা হয়।


জানা যায়, ব্যক্তি স্বার্থে একটি প্রভাবশালী মহল খালটি মাটি দিয়ে সম্পূর্ণরূপে ভরাট করে পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে তলিয়ে যায় কয়েকটি গ্রাম ও ফসলাদি। বাড়িঘর ছাড়া হয়ে যায় ১৫-২০টি পরিবার। প্রায় ৫০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফসল উৎপাদন করা যায় না। পরে এলাকাবাসীর পক্ষে রেজাউল মাকছুদ বাদি হয়ে গণ স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করার ওরা আবারও বাধা সৃষ্টি করতে চাইলেও এলাকাবাসীকে নিয়ে  খালটি উন্মুক্ত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম বলেন, কয়েকটি গ্রাম কয়েকদিন যাবৎ পানিতে নিমজ্জিত ছিল। পরে অভিযোগ পেয়ে আমরা আজ সেখানে যাই। গিয়ে দেখি- সরকারি একটি খাল ব্যক্তি স্বার্থে প্রভাবশালী লোকজন সম্পূর্ণভাবে বন্ধ করে রাখায় কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যায়। পরে গ্রামবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য উদ্যোগ নিলে ওরা বাধা দেওয়ার চেষ্টা করে। তারপর  গ্রামবাসীর সহায়তায় খালটি সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আশা করা যায় দ্রুতই গ্রামবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা