• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ২৪ হাজার লিটার ডিজেল-পেট্রোল জব্দ বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে — মোতাহার হোসেন তালুকদার মহান স্বাধীনতা দিবসে ফুলপুরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ২৬ মার্চে ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে লোমহর্ষক দুর্ঘটনা, ২৩ জনের লাশ উদ্ধার বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমনটি দেখেছি (পর্ব-৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি

বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডেইলি অবজারভার পত্রিকার ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন হেলু স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় যে, ‘আপনাকে বার বার মৌখিকভাবে বলা সত্ত্বেও আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

তাই আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না? এ নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সম্প্রতি এই বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জল হোসেন ফুলপুরের দুইজন সিনিয়র সাংবাদিক + বিএনপি নেতার নাম উল্লেখ করে অপমানজনক ভাষায় তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। পরে তার বিরুদ্ধে বিভিন্ন জনের পক্ষ থেকে সরকারি ঘর দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এরপর সাংবাদিক তোফাজ্জল পাল্টা ওই সাংবাদিক ও বিএনপি নেতার নিউজের তীব্র নিন্দা ও ওটাকে সাজানো নাটক বলে অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। বিষয়টি নিয়ে নেট জগতে মোটামুটি তোলপাড় হয়। বিভিন্ন জন মন্তব্য করতে থাকেন। বলা হয়- সাংবাদিকতা এবং রাজনীতি একই সাথে চলতে পারে না। হয় রাজনীতি না হয় সাংবাদিকতা করতে হবে। দুটো একসাথে চালালে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয়। এমনকি কেউ কেউ এ বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এর সুষ্ঠু ফায়সালার দাবি তুলেছিলেন কিন্তু উল্লেখযোগ্য কাউকে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে চোখে পড়েনি। পরে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা হয়। সবার পক্ষ থেকে এমনটিই আশা করা হচ্ছিল। যেহেতু বিষয়টি শুধু সাংবাদিক নির্ভর নয়। পরে ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু স্বাক্ষরিত এ নোটিশ তাকে দেওয়া হয়। আশা করা হচ্ছে, পুরো বিষয়টি শীঘ্রই সূরাহা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা