• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ২৪ হাজার লিটার ডিজেল-পেট্রোল জব্দ বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে — মোতাহার হোসেন তালুকদার মহান স্বাধীনতা দিবসে ফুলপুরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ২৬ মার্চে ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে লোমহর্ষক দুর্ঘটনা, ২৩ জনের লাশ উদ্ধার বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমনটি দেখেছি (পর্ব-৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি

হালুয়াঘাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি সালমান ওমর রুবেল

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে সম্প্রতি এক আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে গেছে। ওই ঘূর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, মসজিদ মাদরাসা ও গাছপালা বিধ্বস্ত হওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
পরে এমপি সালমান ওমর রুবেল ওইসব ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন গিয়ে পরিদর্শন করেন।

এ ব্যাপারে তিনি বলেন, আকস্মিক ঘূর্ণিঝড়ে আমাদের হালুয়াঘাটে মানুষের ঘরবাড়ি, মসজিদ মাদ্রাসা ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারিভাবে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং কিছু নগদ অর্থ, ঢেউটিন, চাল ও শুকনো খাবার বিতরণ করেছি। বাকি আরও যেসব ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে পর্যায়ক্রমে আমরা সবগুলোতেই যাব এবং পরিদর্শন কার্যক্রম চলবে।

সকলেই ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ অচিরেই আমরা এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।
এসময় এমপির সাথে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার, ওসি ফেরদৌস আলম ও পিআইও আশীষ কর্মকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা