• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি ফুলপুরে হাডুডু খেলায় পোয়াভাগকে হারিয়ে ফুলপুর নুপুর ডেকোরেশন বিজয়ী আমরা নাকি সব কাজে তাকে বাধা প্রদান করি– এমপি মুহাম্মাদুল্লাহর প্রতি মোতাহার হোসেন তালুকদার শেরপুর রোডে অটোরিকশা ব্যবসায়ী আব্দুল বারেকের বাবা আর নেই ”বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমন দেখেছি” (পর্ব-৪) আয় আল্লাহ! তোমার দেওয়া জিম্মাদারি পালন করতে যে বাধা বিপত্তি আছে তা দূর করে দাও — এমপি মুহাম্মাদুল্লাহ রমজানের পর আমল কিভাবে ধরে রাখা যায় বেফাকসহ তিন বোর্ডে ফুলপুর আদর্শ মাদরাসার ঈর্ষণীয় রেজাল্ট, বিভিন্ন মহলের অভিনন্দন বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমনটি দেখেছি। (পর্ব ৩)

ময়মনসিংহে মর্গে তরুণীর লাশের সাথে বিকৃত যৌন আচরণ, হালুয়াঘাট থেকে ডুম আটক

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এক তরুণীর লাশের সাথে বিকৃত যৌন আচরণের অভিযোগে হালুয়াঘাট থেকে আবু সাঈদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আবু সাঈদ সংশ্লিষ্ট হাসপাতালের একজন ডুম ও হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে। জয়নাল এর আগে ওখানে ডুম ছিলেন।
জানা যায়, আবু সাঈদের বাবা জীবিত থাকাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ আনা–নেওয়ার কাজ করতো। বাবার মৃত্যুর পর ওই একই কাজে যুক্ত হয় আবু সাঈদ। পরে রবিবার (১৯ অক্টোবর) রাতে এক কলেজছাত্রী আত্মহত্যা করলে তার লাশ থানায় আনা হয়। পরদিন সোমবার লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়।
ময়নাতদন্তের সময় মর্গের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক লাশের সঙ্গে যৌন আচরণের উপসর্গ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ রাতেই শহরের পাঠাগার রোড এলাকা থেকে আবু সাঈদকে আটক করে। এ ব্যাপারে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, আবু সাঈদকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আসামিকে আদালতে পাঠানোর পর দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পরে আদালত আসামীকে জেলে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা