মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর পৌর শাখার ৯ নং ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক আমুয়াকান্দা বাজারে মনোহারি ব্যবসায়ী মাওলানা আমিনুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের বরইকান্দি গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। জানা যায়, ভেজা কাপড়ে তিনি বিদ্যুতের তার ঠিক করতেছিলেন। পরে বিদ্যুৎ তাকে জড়িয়ে ধরে কিন্তু এসময় ওই ঘরে আর কেউ ছিল না। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
আমিনুল ওই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। মৃত্যুর সময় তিনি মা, স্ত্রী ও ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার রাত ১০টায় উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।