• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ২৪ হাজার লিটার ডিজেল-পেট্রোল জব্দ বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে — মোতাহার হোসেন তালুকদার মহান স্বাধীনতা দিবসে ফুলপুরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ২৬ মার্চে ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে লোমহর্ষক দুর্ঘটনা, ২৩ জনের লাশ উদ্ধার বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমনটি দেখেছি (পর্ব-৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি

দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ বলেছেন, দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
এমপি মুহাম্মাদুল্লাহ বলেন, রাজনীতি থেকে নেওয়ার মত আমার কিছু নেই। দেওয়ার জন্য আমি এসেছি। আর আমাদের যত নেতা দেখেন নেওয়ার জন্য পাগল। না পেয়ে পাগল হয়ে গেছে। অনেক নেতারা এখনই আবল তাবল বলা শুরু করেছে। আমি বলব- আবল তাবল বলা দরকার কি? আপনি তো এলাকার উন্নয়ন চেয়েছেন। আপনি আমার পাশে আসেন; মিলেমিশে উন্নয়ন করি। আর আমি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে কেন লাগে? আপনি কি নিজেকে সন্ত্রাসী চাঁদাবাজি দাবি করতে চান? আমি তো আপনাকে ভদ্র মানুষ মনে করি। আমার বড়ভাই শ্রদ্ধা করি আপনাকে। আপনি কখনো নিজের গায়ে এ শব্দটা টেনে নিবেন না। আপনার ইজ্জত, আপনার সম্মান আপনি নষ্ট করবেন না। আমরা আপনাকে নেতা হিসেবে সম্মান করি। শ্রদ্ধা করি, ভালোবাসি। আমাদের চেয়ে বয়সে আপনি সিনিয়র। আপনাকে সম্মান দিয়েই আমরা কাজ করতে চাই। কিন্তু বিভিন্ন জায়গায় আপনি আমাদের হুমকি-ধমকি দেন। আপনার নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে। কারো বাড়িঘর ভাঙচুর করে, কারো বিরুদ্ধে মামলা করে, কারো ক্ষেত দখল করে, কারো ঘরে আগুন দেয়, কারো দোকানে আগুন জ্বালায়। এগুলো কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়? আমি সন্ত্রাসীর বিরুদ্ধে বলব না? আপনি কি মনে করেন মুহাম্মাদুল্লাহ ৩ মাসে এমপি হয়ে গেছে? ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, আপনি বলেন- আমি টাঙ্গাইল থেকে আসছি। আমি কিছুই জানি না। আমার জন্ম ফুলপুরে। আপনার জন্ম তারাকান্দায়। আপনার জন্ম যদি তারাকান্দায় হয় আমার জন্ম ফুলপুরে। ফুলপুরে আপনার চেয়ে আমার অধিকার বেশি। টাঙ্গাইল থেকে আমি ভেসে আসি নাই। আমার জন্ম এখানে। জন্মসূত্রে আমি ফুলপুরের বাসিন্দা। আর কখনো এগুলো বলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না।
আরেকটা কথা ভালোভাবে মনে রাখবেন- মুহাম্মাদুল্লাহর মত হতে হলে আপনাকে ১০০ বার জন্ম গ্রহণ করতে হবে। ১০০ বার জন্ম গ্রহণ করলেও মুহাম্মাদুল্লাহ হতে পারবেন না। কিন্তু আমি প্রতি মুহূর্তে আপনার মত। আপনার মত হতে আমার সেকেন্ডের প্রয়োজন পড়বে না। এজন্য আসুন, যে কোন দলের লোকজন যারা আছেন আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে চাই।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, কেন্দ্রীয় নেতা তাকওয়া ফাউন্ডেশনের প্রধান মাওলানা গাজী ইয়াকুব, খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ, বাংলাদেশ খেলাফত মজলিস বালিয়া ইউনিয়ন শাখার সভাপতি, এনসিপি নেতা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে এমপি আকবরি বাজারের রাস্তা, বালিয়া স্কুলের মাঠে মাটি ভরাট, বালিয়া হাসপাতাল রান করা, জলাবদ্ধতা সমস্যা নিরসন করা, বালিয়া মাদরাসার বর্জ্য পদার্থ নামার জন্য ড্রেনেজ ব্যবস্থা ও বালিয়া বাজার কমিটির সাথে পরামর্শক্রমে বাজারটাকে আরও সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা