• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ২৪ হাজার লিটার ডিজেল-পেট্রোল জব্দ বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে — মোতাহার হোসেন তালুকদার মহান স্বাধীনতা দিবসে ফুলপুরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ২৬ মার্চে ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে লোমহর্ষক দুর্ঘটনা, ২৩ জনের লাশ উদ্ধার বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমনটি দেখেছি (পর্ব-৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি

বিত্তবানদেরকে অসহায়দের পাশে দাঁড়াবার আহ্বান জানালেন ফুলপুর ইউএনও

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আহ্বান জানালেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। সোমবার (১৬ মার্চ) ফুলপুর পৌরসভার ছনকান্দা বাজার এলাকায় ভূমি অফিস ও যায়যায়দিন পত্রিকা অফিস সংলগ্ন স্থান থেকে যায়যায়দিন পত্রিকার ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি শাহ নাফিউল্লাহ সৈকতের উদ্যোগে মানবিক মানুষদের অর্থায়নে অসহায়, দরিদ্র, কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউএনও বলেন, মানবতা দিয়েই পৃথিবীকে সুন্দর করতে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই জীবন নয় বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত জীবন বা মানবতার পরিচয়। এ মহতি উদ্যোগের প্রশংসা করে ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সমাজের বিত্তবানদেরকে এভাবে অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০ জন অসহায় মানুষের মাঝে ঈদ উপহারের প্যাকেট বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিটি প্যাকেটে ছিল- ৪ কেজি ২৯ বিআর চিকন চাল, ৫০০ গ্রাম রূপচাঁদা সয়াবিন তেল, ৫০০ গ্রাম ফ্রেশ চিনি, ৫০০ গ্রাম এসিআই মসুর ডাল, ২০০ গ্রাম বনফুল লাচ্ছা সেমাই, একটি বনফুল স্টিক নুডলসের প্যাকেট, ৪০০ গ্রাম রুচি মুড়ি ও ৯০ গ্রাম ওজনের একটি লাইফবয় সাবান।

সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কামরুল হাসান কামু, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাফায়েত জামিল সাজু, ফুলপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি নাজিম উদ্দিন, ফুলপুর প্রেসক্লাবের অপর অংশের সিনিয়র সহসভাপতি দৈনিক সংবাদ পত্রিকার ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি নুরুল আমিন, দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুস ছাত্তার, কালের কন্ঠের ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মোস্তফা খান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শাখার সভাপতি মাহমুদুল হাসান, সদস্য জয় কুমার ভদ্র প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা