• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline
এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হলেন জাকির হোসেন মাস্টার কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ফুলপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, বাবার বাড়ির অভিযোগ পরিকল্পিত হত্যা ফুলপুরে নগুয়া বাজার–বাঁশতলা সড়কে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অল্প সময়ে বৃহৎ কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই কর্মকর্তা

ফুলপুরে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ ও গরু চুরি বিষয়ে জনসচেতনতামূলক সভা 

মোঃ আব্দুল মান্নান / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং গরু চুরি প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মদিনা বাজারে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিগণ, বিট পুলিশিং কর্মকর্তা এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন।
বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ ও চুরি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। তারা এসব অপরাধ দমনে স্থানীয় জনগণকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।
ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মাদক, বাল্যবিবাহ ও চুরির মতো অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দারা সামাজিক অপরাধ প্রতিরোধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা