• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিডিবির লাইনম্যানের মৃত্যু

মশিউর রহমান কাউসার / ৬৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎ লাইনের মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ করিম বাবু নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গৌরীপুর পৌরসভার বালুয়াপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। বাবু গৌরীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একজন কর্মরত লাইনম্যান ছিলেন।
জানা যায়, তিনি বালুয়াপাড়া মোড় এলাকায় বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিলেন। পরে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মাসুদ করিম বাবু গৌরীপুর পৌরসভার পূর্ব ভালুকা এলাকার বাসিন্দা এবং গৌরীপুর বিদ্যুৎ অফিসের সাবেক লাইনম্যান মরহুম আব্দুস সালামের পুত্র।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা