ময়মনসিংহের ফুলপুরে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে বড়ইকান্দি পূর্বপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রাতুল আহসান (২১)-এর কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোঃ মিজান (২২)-এর কাছ থেকে আরও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত এসব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
এ ঘটনায় ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এরপর গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।