• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে নতুন ইউএনও মোহাম্মদ ইউসুফ, বিভিন্ন মহলের অভিনন্দন ময়মনসিংহ জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রশাসকের মতবিনিময় ফুলপুরে ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি ও চামড়া সংরক্ষণ বিষয়ে কর্মশালা ফুলপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেফতার ১ ন্যায় বিচারের জন্য অপেক্ষার বোঝা ফুলপুরে ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করলো হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠন ফুলপুরে ফিশারিতে কাজ করতে গিয়ে ইলেকট্রিক ব্যবসায়ীর মৃত্যু মসজিদের ইমাম থেকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন মুফতী মুহিব্বুল্লাহ বাকী ভালো নিয়তে কিছু করতে চাইলে আল্লাহ সুযোগ করে দেন —বিদায়ী ইউএনও সাদিয়া ইসলাম সীমা তরুণ ছাত্রনেতা ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা আর নেই

ফুলপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেফতার ১

মোঃ আব্দুল মান্নান / ২১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে ইব্রাহিম খলিল (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে) উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কান্দাপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। ইব্রাহিম পল্লী বিদ্যুতের ১০ কেভিএ ০১টি ট্রান্সফরমারের ভিতর হতে কোর ও কয়েল চুরি করার ঘটনার সাথে জড়িত।

সে ময়মনসিংহের মুক্তাগাছা থানার শসা কান্দাপাড়া (খামারের বাজার) এলাকার মৃত আব্দুর রাজ্জাক ও বানেছা খাতুনের ছেলে। গত ১৮ মে এ চুরির ঘটনা ঘটে। পরে ময়মনসিংহের পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে এসআই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে চুরির দায় স্বীকার করে এবং তার সহযোগী চোরদের নাম ঠিকানা প্রকাশ করে। আসামীদের বিরুদ্ধে ফুলপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামি ইব্রাহিমকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা