আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
হিজড়াদের মাঝে ফুলপুর ইউএনওর কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে হিজড়াদের মাঝে শীতব্স্ত্র হিসেবে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে তিনি এসব কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, এই জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, হিজড়াদের নেতা মালা প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.