• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

দীর্ঘ ৬ বছর পর ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উদ্যোগে সভা ২১ ফেব্রুয়ারি

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
দীর্ঘ ৬ বছর পর ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) বাদ আসর শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার শিক্ষা উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক দামাত বারাকাতুহুম। সহসভাপতিত্ব করবেন দুইজন যথাক্রমে ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল হক ও ফুলপুর আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আবু রায়হান মক্কী। এতে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন, ঢাকার শায়খুল হাদীস মাওলানা ইয়াহইয়া মাহমূদ, মুফতী কেফায়াত উল্লাহ আজহারী, মুফতী আমজাদ হোসাইন আশরাফী, ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা আব্দুল মুনাঈম খাঁন আনসারী, টাংগাইলের মুফতী তাজ উদ্দীন আল হামিদী, ঢাকার মুফতী কেফায়াতুল্লাহ আল মাহদী, সাভারের মুফতী আমিনুল ইসলাম কাসেমী, ও সিলেটের মুফতী তাফহীমুল হক। এছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরাম বয়ান রাখবেন। সভায় সকলকে যিকিরের সাথে যোগদান করার জন্য ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী মহলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা