রফিক বিশ্বাস :
ময়মনসিংহের তারাকান্দায় ২ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার কাকনী ইউনিয়নের বাগুন্দা শাপলা ও তেয়রকান্দি স্বপ্না ব্রিকসকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘন করায় ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ -এর পরিদর্শক মোঃ রুকন মিয়া ও তারাকান্দা থানার এসআই কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।