মো. আব্দুল মান্নান :
ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া বিশ্বিবদ্যালয়ের সাবেক শিক্ষক লন্ডন প্রবাসী মাহমুদ বিন সাঈদের গর্বিত পিতা আলহাজ্ব মাওলানা একেএম ছাইদুল হকের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার গাউসুল আযম জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মরহুমের প্রতিষ্ঠিত ভাসানচর মহিলা মাদরাসা মাঠে তার দ্বিতীয় জানাযাশেষে তাঁকে তাদের পারিবারিক কবরস্থানে তাঁর পিতার পাশে দাফন করা হয়েছে।

ড. মাহমুদ বিন সাঈদ কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন,
পৃথিবীর বিভিন্ন দেশ ও বাংলাদেশের আমাদের যেসব বন্ধু-বান্ধব, এলাকাবাসী, সহকর্মী, আত্মীয়-স্বজন, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ আমার আব্বার মৃত্যুতে সহানুভূতি প্রকাশ করেছেন এবং জানাযা নামাযে শরিক হয়ে দু’আ করেছেন, দাফন-কাফনে অংশ গ্রহণ করেছেন, যেসব মসজিদে, মাদরাসায় বা দ্বীনী মারকাযে দোয়ার আয়োজন করেছেন, আমরা তাঁদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁদের প্রত্যেককে উত্তম জাযা প্রদান করুন। আমীন।