• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ফুলপুরে পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

Reporter Name / ১০১ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ফুলপুর পৌরসভার গ্রীণ রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করে শোনান ফুলপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার শিক্ষক মো. নজরুল ইসলাম মাস্টার।

নবগঠিত ফুলপুর পৌর বিএনপির কমিটিতে আওয়ামী লীগ ও বিতর্কিত লোক রয়েছে উল্লেখ করতঃ কমিটিকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, ফুলপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ৫ জন সক্রিয় সদস্য থাকা সত্ত্বেও তাদের সাথে কোন আলোচনা না করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ও জেলখাটা নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও কমিটি বাতিলের দাবি তুলেন তারা।

লিখিত বক্তব্যে মো. নজরুল ইসলাম মাস্টার আরও বলেন, অনতিবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে আগামী জাতীয় নির্বাচনে এটা মারাত্মক প্রভাব ফেলবে। এসময় পৌর বিএনপির সাবেক সহসভাপতি ডা. হেলাল উদ্দিন, সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, পৌর বিএনপির সদস্য এনাম উল হক রুবেল, সদরুল আমীন জুয়েল, হানিফ উদ্দিন, আনজি লিটন ও আব্দুস সালামসহ আরও বেশ কয়েকজন পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা