• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ফুলপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্য মেলার শুভ উদ্বোধন

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের ফুলপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে  তারুণ্য ও কারুশিল্প মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পিঠা উৎসব, বইমেলা, জুলাই বিপ্লব চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফিতা কেটে  মেলার শুভ উদ্বোধন করেন। এরপর  স্টল পরিদর্শন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বিভিন্ন কার্যালয় পরিদর্শন, ফুলপুরে হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপন বিষয়ে অনুমোদন প্রদান ও  সাইফুল হত্যা বিষয়ে খোঁজ খবর নেন জেলা প্রশাসক। জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ফুলপুর উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় জেলা প্রশাসককে। এরপর তিনি স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শনশেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এরপর আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত সাইফুল ইসলামের খোঁজ খবর নেন জেলা প্রশাসক। তারপর সহকারী কমিশনার (ভূমি) -এর কার্যালয়, পৌরসভা ও নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করেন। এছাড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, ওসি আব্দুল হাদি, ফুলপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান,

সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, কলেজ ছাত্রদল নেতা একেএম  আরিফুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ,  উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধিগণ, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা