• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুর মার্কাজ মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ঐতিহ্যবাহী মসজিদসমূহের মধ্যে মাসজিদুন্নূর জামে মসজিদ বা মার্কাজ মসজিদের প্রথম ছাদ (দুতলা পরিমাণ উঁচু) ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ৮টার দিকে উলামায়ে কেরাম এ ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, শায়খে বালিয়ার খলিফা সালের সাথী মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মাইন উদ্দিন, ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন, ফুলপুর আদর্শ মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা নোমান সিদ্দিকী, মাওলানা ইবরাহীম, দিউ গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী মাওলানা আজহারুল ইসলাম, শেরপুর রোড মোড় বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান, ফুলপুর তাবলীগের জিম্মাদার সাথী আব্দুর রহমান মাস্টার, আল ইমরান, ইমরান হুসাইন, মনির, জাকির হোসেন প্রমুখ।

বাদ যুহর উপজেলা তাবলীগের সাথীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। উপজেলা বিদ্যুৎ অফিসের পূর্ব সাইডে ফুলপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) কাজী আব্দুস সাত্তারের জায়গায় এ মসজিদটি প্রতিষ্ঠিত হয়। কাজী আব্দুস সাত্তার ৫০ শতক জায়গা এ মসজিদে দান (ওয়াকফ) করেন। এছাড়া হাজারো মানুষের অনুদান রয়েছে এতে। এর আগে মাশওয়ারাহ কামরার ছাদ উদ্বোধন করা হয়েছিল। মসজিদ নির্মাণ কাজকে এগিয়ে নিতে যে কারো জন্য দান করার পথ উন্মুক্ত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা