• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় খাদ্য ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ সুলতান আহম্মেদ (৫৫) নামে এক খাদ্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে ফুলপুর টু বালিয়া পাকা সড়কে দিউ এলাকায় শিকদার বাড়ির সামনে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার রূপসী ইউনিয়নের পশ্চিম রূপসী গ্রামের আবু তালেবের পুত্র, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের সহোদর বড়ভাই ও আমুয়াকান্দা পয়ারী রোডে খাদ্য ব্যবসায়ী সালমান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর। তিনি ফুলপুর পৌরসভার ডাকবাংলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা তাদের নিজ বাড়িতে আজ রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা