মো. আব্দুল মান্নান :
আলহামদুলিল্লাহ! ময়মনসিংহ টিচার ট্রেনিং কলেজে ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সহোদর ছোট ভাই হাফেজ মাওলানা এমফিল গবেষক মুহাম্মদ আব্দুল্লাহ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বেলা আড়াইটায় তার প্রথম ক্লাস শুরু হবে। এ খবর পেয়ে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
তিনি বর্তমানে ময়মনসিংহ সদর উপজেলার গোপালপুর এমদাদীয়া ফাযিল মাদরাসার আরবী লেকচারার ও বুধবাড়িয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতীব। এর আগে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি কুষ্টিয়া ডি ব্লকে নিউ টাউন জামে মসজিদের ইমাম ও খতীব ছিলেন। জামিয়া রহমানিয়া থেকে দাওরা পাস করেছেন। এর আগে তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, দক্ষিণ যাত্রাবাড়ীতে কিতাবখানার ছাত্র ও তাকরারের আমীর ছিলেন। এরও আগে ফুলপুর আমুয়াকান্দা মাদরাসা থেকে তিনি হিফজ সম্পন্ন করেন। পরবর্তীতে নেছারাবাদ আলিয়া মাদরাসা থেকে দাখিল ও আলিম পাস করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স পাস করেন। তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে আমার ক্লাসমেট প্রফেসর ড. গোলাম রব্বানীর অধীনে এমফিল গবেষক কোর্স সম্পন্ন করে বর্তমানে ডক্টরেট করছেন। বাস্তব সত্য হলো, আমাকে দিয়ে আমাদের পরিবারে লেখাপড়ার হাতে খড়ি। এ ধরনের পদপদবির লোক কখনো ছিল বলে জানা নেই। আলহামদুলিল্লাহ, পরিবারের মধ্যে এখন হাফেজ মাওলানা, অনার্স, মাস্টার্স, দাওরা, ইফতা পাস ১০-এর অধিক।