আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে ১২ বোতল মদসহ আটক ২
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৫
অনলাইন ডেস্ক :
ময়মনসিংহ হালুয়াঘাটে ১২ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলার ধারা বাজার মুরগি মহাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, সুজন মিয়া ও আজিজুল ইসলাম। তাদের বাড়ি ধোবাউড়া উপজেলা চন্দ্রকোনা গ্রামে।
জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে মাদক বহনের বিষয়টি জানতে পারেন ওসি। এরপর পুলিশের চৌকস একটি টিম ঘটনাস্থলে পাঠান তিনি। উনারা অভিযান চালিয়ে ১২ বোতল মদসহ আটক করেন তাদেরকে।
এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এরপর তাদেরকে ময়মনসিংহে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। এসময় এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িতদের কঠোরভাবে হুশিয়ার করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.