মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে প্রায় ৬ বছর পর বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। এবারের সভায় সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার শায়খুল হাদীস ও শিক্ষা উপদেষ্টা আল্লামা এমদাদুল হক দামাত বারাকাতুহুম। সহসভাপতির দায়িত্বে থাকবেন দুজন যথাক্রমে ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল হক হাফিজাহুল্লাহ ও ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক জমিয়তে উলামায়ে ইসলাম, ফুলপুর শাখার সভাপতি মাওলানা আবু রায়হান দামাত বারাকাতুহুম। মুসলিম বোরকা হাউজের কর্ণধার হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ ও মদীনা পার্টসের প্রোপ্রাইটর হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ নোমানের সঞ্চালনায় সভায় বয়ান করবেন : ঢাকার মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, বি-বাড়ীয়ার মাওলানা কেফায়াতুল্লাহ আল মাহদী, ঢাকার মাওলানা তাজ উদ্দিন আল হামিদী, সাভারের মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, বি-বাড়ীয়ার মাওলানা মুনায়েম খান আনসারী, হবিগঞ্জের মাওলানা তাফহীমুল হক ও চট্টগ্রামের মুফতী মাসূম বিল্লাহ কাসেমী। রবিবার (২৬ জানুয়ারি) বাদ ইশা মতি মার্কেটের দ্বিতীয় তলায় মুসলিম বোরকা হাউজে বসে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, এ সম্মেলনকে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। প্যান্ডেল বা সামিয়ানা উপকমিটি, প্যানা, কূপন ও হ্যান্ডবিল উপকমিটি, খড় বা বিছানা উপকমিটি, প্রচার উপকমিটি ও দাওয়াত কার্ড বিতরণ উপকমিটি। মো. বিল্লাল হোসেনকে আহ্বায়ক করে প্যান্ডেল বা সামিয়ানা উপকমিটিতে রয়েছেন, আব্দুল্লাহ আল সায়েম লিঠু, আওলাদ হোসেন, আজিজুল ইসলাম, আব্দুল কুদ্দুছ, ইসলাম উদ্দিন ও আজিজুল হক। মো. নজরুল ইসলামকে আহ্বায়ক করে প্যানা, কূপন ও হ্যান্ডবিল উপকমিটিতে রয়েছেন, মোহাম্মদ মোশাররফ হোছাইন, মো. আব্দুল মান্নান, আজিজুল হক, আজিজুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, হাফেজ এমদাদুল হক ও এনামুল হাসান। খড় বা বিছানা উপকমিটির আহ্বায়ক হাফেজ এমদাদুল হক। এ কমিটির অন্যরা হলেন, আবদুল মজিদ, শাহীন হ্যালোসিটি, এনামুল হাসান, আতিক, রাসেল ও জুয়েল। প্রচার উপকমিটিতে আছেন, আহ্বায়ক হাজী ইয়াসীন, এনামুল হাসান, আজিজুল, রুবেল, আলম, মোহর, শাহজাহান, রেজাউল ও ফেরদৌস আমান। দাওয়াত কার্ড বিতরণ উপকমিটিতে আহ্বায়ক হলেন আলহাজ্ব সিদ্দিকুর রহমান। এ কমিটিতে আরও রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, নূরুল হক সরকার, মোহাম্মদ মোশাররফ হোছাইন, মো. আব্দুল মান্নান, ইসলাম, আওলাদ, আব্দুল্লাহ আল সায়েম লিঠু, বিল্লাল হোসেন, আজিজুল ইসলাম, লিটন ও বুলবুল আহমেদ। এছাড়াও প্রয়োজনে পরবর্তীতে আরও উপকমিটি করা হতে পারে। মিটিং থেকে সভাকে বাস্তবায়নের লক্ষ্যে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে।