• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

হালুয়াঘাটে শিক্ষাগুরু আজিম উদ্দীন আহমদ স্মরণসভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name / ১১০ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ‘শিক্ষাগুরু আজিম উদ্দীন আহমদ স্মরণসভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন’ করা হয়েছে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় উত্তর খয়রাকুড়ি এডভোকেট প্রমোদ মানকিন অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

‘শিক্ষাগুরু আজিম উদ্দীন আহমদ স্মৃতি পরিষদ’ এর আয়োজন করে। এ উপলক্ষে বেশ কিছু মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীনূর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত ও হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল।

‘শিক্ষাগুরু আজিম উদ্দীন আহমদ স্মৃতি পরিষদ’-এর উপদেষ্টা রেজা আহমদ ফেরদৌস আলম মুকুলের সভাপতিত্বে এতে স্বাগতঃ বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ও ‘শিক্ষাগুরু আজিম উদ্দীন আহমদ স্মৃতি পরিষদ’-এর আহ্বায়ক লায়েস আহমদ সদরুল আলম। এসময় মরহুম আজিম উদ্দীন স্যারের হাতে গড়া ছাত্র, হালুয়াঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ‘শিক্ষাগুরু আজিম উদ্দীন আহমদ স্মৃতি পরিষদ’-এর সদস্যবৃন্দ ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা