• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে প্রথম হলেন ফুলপুর ইউএনও, বিভিন্ন মহলের অভিনন্দন

Reporter Name / ১০৭ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
১৬তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এর আগে ১৯ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারদের জন্য সপ্তাহব্যাপী ‘১৬তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স’ ২০২৫ ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয় ।

এতে ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের মধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা পরীক্ষাশেষে প্রথম স্থান অর্জন করেন। কোর্সটি  জুম প্লাটফর্মের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম সালেহ আহমেদ। এতে সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা রহমান শম্পা। এসময় কোর্স পরিচালক উপসচিব ও উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মোছাঃ সেলিনা বানু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা