• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

ময়মনসিংহে জাতীয় ইমাম সমিতির জেলা ও উপজেলা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহে জাতীয় ইমাম সমিতির ময়মনসিংহ জেলা ও সকল উপজেলা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় নাসিরাবাদ কলেজ সংলগ্ন তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসার ৫ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নাসিরাবাদ কলেজ মসজিদের ইমাম ও তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসার পরিচালক জাতীয় ইমাম সমিতি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মাওলানা আমিনুল হক দামাত বারাকাতুহুম।

এসময় জেলা কমিটির সাধারণ সম্পাদক ময়মনসিংহ ছোট বাজার দুধমহাল জামে মসজিদের ইমাম মাওলানা মঞ্জরুল হকের সঞ্চালনায় তারাকান্দা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা সাঈদ সাইফী, ত্রিশাল জাতীয় ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান ও ফুলপুর জাতীয় ইমাম সমিতির সহসভাপতি মাওলানা আব্দুল মান্নানসহ বিভিন্ন উপজেলার ইমাম নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া খতমে নবুওয়তের উপজেলা কমিটি করার ক্ষেত্রে সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন খতমে নবুওয়ত নেতা নাসিরাবাদ কলেজ পরিচালনা কমিটির সভাপতি আমজাদ আলী। ভোটার তালিকা হালনাগাদের কাজে ইমামদের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন জেলা নির্বাচন সচিব মোহাম্মদ মাহবুবুল আলম ও ময়মনসিংহের সার্কিট হাউজে ১৫ ফেব্রুয়ারি উপস্থিত থেকে বয়ান শুনতে ও বিষয়টি প্রচারে সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী ময়মনসিংহে আগমন উপলক্ষে আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন, অধ্যাপক শহিদুল্লাহ কায়সার ও ইসলামী ব্যাংক কর্মকর্তা। তারা সবাইকে সার্কিট হাউজে উপস্থিত থাকতে দাওয়াত দেন।

সবশেষে মুনাজাত পরিচালনা করেন জেলা জাতীয় ইমাম সমিতির নেতা ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

এসময় হালুয়াঘাট উপজেলা মসজিদের ইমাম জাতীয় ইমাম সমিতি হালুয়াঘাট শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ফুলপুর আর রাইয়্যান জামে মসজিদের ইমাম জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিদ্দিকী,

ধারা বাজার ধানহাটা জামে মসজিদের খতীব জাতীয় ইমাম সমিতি হালুয়াঘাট শাখার প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ভালুকার মাওলানা জাকারিয়া, ফুলবাড়িয়ার মাওলানা আতহার আলী, মাওলানা উমর ফারুক, শম্ভুগঞ্জের মাওলানা দেলোয়ার হোসেন, মুফতী ওলীউল্লাহ, তারাকান্দার মাওলানা গোলাম রব্বানী, সদরের মাওলানা যোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা