
মো. আব্দুল মান্নান :
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে শুক্রবার (১৭ জানুয়ারি) নানা কর্মসূচি পালন করা হয়েছে। সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ এর আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন অভিযান, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক প্রচারণা চালানো।
উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে ফুলপুর পৌরসভা ও বাসস্ট্যান্ড এলাকা পরিষ্কার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসময় পৌরসভার বিভিন্ন পয়েন্টে বিশেষ করে গোলচত্ত্বর, স্মৃতিসৌধ, বাজার এলাকা ও ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করেন।
এছাড়া এ প্রশংসনীয় কাজে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, কলেজ ছাত্রদল, যুবদল, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।